সাংবাদিকদের ফজলুর রহমান

‘৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে, এমন বক্তব্য দেইনি, প্রমাণ হলে ক্ষমা চাইবো’

‘৫ আগস্ট কালো শক্তি ঘটিয়েছে, এমন বক্তব্য দেইনি, প্রমাণ হলে ক্ষমা চাইবো’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, যারা ৫ আগস্ট ঘটাইছে তারা কালো শক্তি, একথা আমি বলিনি। সমস্ত বক্তব্য শোনার আহ্বান জানান তিনি। তিনি বলেন, যদি প্রমাণ হয় তাহলে আমি ক্ষমা চাইবো। মুক্তিযোদ্ধার বিষয়ে আপোস করবো না। মব বা মৃত্যুতে আমার ভয় নেই।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে হাইকোর্টের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার বাসার সামনে ৭ থেকে ৮ জন ছেলে-মেয়ে শ্লোগান দিচ্ছেন। এদিকে ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিচ্ছে।

তিনি বলেন, আমাকে হত্যা করতে চায়, সংবিধানে আমার বাঁচার অধিকার আছে। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, আমাকে গ্রেপ্তার করতে পারেন। কিন্তু আমাকে হত্যা করার কথা বলছেন কেন। একজন মুক্তিযোদ্ধা হিসাবে কি আমার বাঁচার অধিকার নেই।

বিএনপির পক্ষ থেকে দেয়া কারণ দর্শানো নোটিশের বিষয়ে ফজলুর রহমান বলেন, রোববার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেয়ার।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন