শিবির সভাপতির হুঁশিয়ারি

কোনো দলের চিন্তার অনুলিপি হলে জুলাই সনদ মানবে না ছাত্র-জনতা

কোনো দলের চিন্তার অনুলিপি হলে জুলাই সনদ মানবে না ছাত্র-জনতা

জুলাই ঘোষণাপত্র ও সনদ কোনো দলের চিন্তার অনুলিপি হলে ছাত্র-জনতা মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে সরানোর জন্য জুলাই হয়নি। জুলাই মানে বৈষম্য ও প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। জুলাই মানে আমূল পরিবর্তন।’

শিবির সভাপতি বলেন, ‘জুলাই ঘোষণায় শহীদ-গাজীদের রক্ত আর ত্যাগের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে। শহীদের রক্ত এখনো আমাদের হাতে লেগে আছে।’

‘প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে। কিন্তু কোনো দল বা গোষ্ঠীর তাবেদারি মেনে নেওয়া হবে না—মাইন্ড ইট,’ বলেন জাহিদুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন