প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

উপদেষ্টা পরিষদে রদবদলের প্রস্তাব খেলাফত মজলিসের মহাসচিবের

উপদেষ্টা পরিষদে রদবদলের প্রস্তাব খেলাফত মজলিসের মহাসচিবের

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা সংস্কার কার্যক্রম ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করেছি। একটা রোডম্যাপ দিতে বলেছি। এ ছাড়া ফ্যাসিবাদী সরকারের গণহত্যার বিচার কার্যক্রম দৃশ্যমান করার কথা বলেছি। প্রয়োজনে উপদেষ্টা পরিষদে রদবদলের প্রস্তাব দিয়েছি।

তিনি বলেন, করিডোরের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়ার আগে ভাল-মন্দ দিক নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি। আমরা ঐক্যবদ্ধভাবে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি।

বিজ্ঞাপন

রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন