জরুরি সংবাদ সম্মেলন-

আ.লীগের পরিবর্তনের কোনো লক্ষণ নাই: এবি পার্টি

আ.লীগের পরিবর্তনের কোনো লক্ষণ নাই: এবি পার্টি

এতবড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরও আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোন লক্ষণ নাই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে রোববার গভীর রাতে গ্রেফতার করার গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি প্রতিবাদে এবি পার্টি আয়োজিত জরুরি সংবাদ এ সম্মেলন আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ‍্য, রোববার গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীপন্থি বেশ কিছু ব্লগার দেশে জরুরি অবস্থা জারি হয়েছে, বিভিন্ন ডিভিশন থেকে ঢাকা অভিমুখে সেনাবাহিনীর সদস্যরা  মুভ করছে এবং তারই সূচনা হিসেবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে মর্মে গুজব ছড়ানো হয়। রাতভর এ নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

্বএ বিষয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার ও জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সকল খবরই একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। এরা সবাই পতিত আওয়ামী লীগের পেইড অন্ধ উগ্রবাদী সমর্থক। দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা এবং সর্বোপরি গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যে সুযোগ এসেছে তা নস্যাৎ করার জন্য এই চক্রটি কাজ করছে। এসব হাস্যকর প্রহসন ও বালখিল‍্য তৎপরতা শেখ হাসিনার মাথা থেকে আসা স্বাভাবিক উল্লেখ করে মঞ্জু বলেন, এতবড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরও শেখ হাসিনা-আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোন লক্ষণ নাই।

তিনি বলেন, রাজনৈতিক দল ও নানা পক্ষের মধ্য ব্যাপক অস্থিরতা চলছে। এসময় সকল জনগণকে ধৈর্য ও ঐক্যবদ্ধতার সাথে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি:/এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন