চট্টগ্রামে শ্রমিক দলের ইফতার মাহফিলে হাতাহাতি

চট্টগ্রামে শ্রমিক দলের ইফতার মাহফিলে হাতাহাতি

চট্টগ্রামে শ্রমিক দলের ইফতার মাহফিলে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় ভিডিও ধারণ করতে গেলে যমুনা টিভির ক্যামেরাপার্সন মোহাম্মদ সুজন লাঞ্ছিত হন।

শনিবার নগরীর জিইসি কনভেনশন হলে এই ঘটনা ঘটে। ইফতার মাহফিলে বিএনপির স্থায়ীকমিটির সদস্য নজরুল ইসলাম খানের প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসেননি। তবে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা ইফতারে অংশ নেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের শুরুতে কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে আসার আগেই চেয়ারে বসাকে কেন্দ্র করে দুইপক্ষের নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তবে শীর্ষ নেতাদের দ্রুত হস্তক্ষেপে বিষয়টি তাৎক্ষণিক ভাবে সমাধান হয়।

এসএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন