বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা অর্জিত অবৈধ টাকায় বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।
বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেছেন।
অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিএনপির বিরুদ্ধে বিষোদগার করছেন এমন অভিযোগ করেও রুহুল কবীর রিজভী বলেন, ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন।
বিএনপির এই নেতা বলেন, অস্থিরতা তৈরি করতে দেশকে ঘোলাটে করার চেষ্টা করছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা। অবৈধ টাকা ব্যবহার করে পরাজিত শক্তি বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তারা নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে।
বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি। বরং বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ছোবল নেই, মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছে। কথা বলতে পারছে। নির্ভয়ে ঈদ উদযাপন করেছে, ফ্যাসিবাদের দৌরাত্ম ছিল না। শেখ হাসিনার আমলে কেউ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেনি।’
রিজভী বলেন, ‘বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে নাটক করে বিশ্ববাসীকে দেখিয়েছেন। এটি ক্ষমতায় টিকে থাকতে তার রাজনৈতিক কৌশল ছিল। একজন সাবেক আইজিপির বইয়েও তা উঠে এসেছে। আওয়ামী লীগ বসে নেই, কালো টাকা খরচ করছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। অবৈধ টাকা অর্জন করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। অস্থিরতা তৈরি করতে দেশকে ঘোলাটে করার চেষ্টা করছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতারা।’
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

