সরকারের ওপর ক্ষোভ ঝাড়লেন সারজিস

সরকারের ওপর ক্ষোভ ঝাড়লেন সারজিস

প্রধান উপদেষ্টা ও তার সরকারের অন্যান্য উপদেষ্টাদের ওপর ক্ষোভ ঝেড়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার সাড়ে ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

সারজিস আলম লেখেন, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা তার সরকারের অন্যান্য উপদেষ্টাসহ সকল শহীদ পরিবারের সাথে একবারের জন্য মতবিনিময় করতে পারেননি। এই জুলাই আগস্টে পরিকল্পনা করেও সেটা বাদ দেওয়া হয়েছে!

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ৫ আগস্টে জেলা প্রশাসকের সাথে শহীদ পরিবারদের মতবিনিময়ের কর্মসূচি দেওয়া হয়েছে। আমি মনে করি সকল শহীদ পরিবারের উচিত ওই প্রোগ্রাম বয়কট করা।

একটা অন্তর্বর্তী সরকার যদি এক বছরে এক হাজারের মতো শহীদ পরিবারের সাথে যোগাযোগ করে একবার একসাথে বসার সক্ষমতা না রাখে তাহলে এরচেয়ে বড় ব্যর্থতা আর কি হতে পারে বলে প্রশ্ন রাখেন সারজিস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন