জুলাই শহীদ-আহতদের সম্মানে এনসিপির ইফতার ১০ মার্চ

জুলাই শহীদ-আহতদের সম্মানে এনসিপির ইফতার ১০ মার্চ

জুলাই-আগস্ট আন্দোলনে সারাদেশের শহীদ ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের সম্মানে ১০ মার্চ (সোমবার) সোহরাওয়ার্দী উদ্যানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

পরদিন ১১ মার্চ (মঙ্গলবার) রাজনৈতিক দল, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার পার্টি করবে দলটি।

বিজ্ঞাপন

শুক্রবার বিকালে জাতীয় নাগরিক পার্টির-এনসিপির আত্মপ্রকাশের পর প্রথম সাধারণ সভা শেষে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

সভায় কর্মসূচি নির্ধারণের কথা জানান আখতার হোসেন। এ সময় তিনি জানান, এনসিপির প্রথম কর্মসূচি হিসেবে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার এবং আহত ব্যক্তিদের সম্মানে ১০ মার্চ (সোমবার) সোহরাওয়ার্দী উদ্যানে।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেন। এ সময় আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাইয়ের হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার এবং জুলাই চার্টার বাস্তবায়নের দাবি জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...