মহিলা রুকনের ইন্তেকালে জামায়াত আমিরের শোক

মহিলা রুকনের ইন্তেকালে জামায়াত আমিরের শোক
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা সদস্য (রুকন) এবং উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, সাবেক মন্ত্রী ও দলের সাবেক নায়েবে আমির মরহুম মাওলানা এ কে এম ইউসুফের সহধর্মিণী রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন।

বার্ধক্যজনিত কারণে শনিবার ভোর ৫ টায় ৯০ বছর বয়সে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ পুত্র ও ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। আগামীকাল রোববার বাদ এশা রাজধানীর উত্তরার ১০ নং সেক্টরে সেন্ট্রাল মসজিদে জানাযা শেষে তাকে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন

জামায়াত আমিরের শোক

রাবেয়া খাতুনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি শোকবাণী প্রদান করেছেন।

শনিবার গণমাধ্যমে পাঠানো শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূচনালগ্নের অন্যতম সংগঠক মরহুম মাওলানা এ কে এম ইউসুফ (রহ.)-এর জীবনসঙ্গিনী রাবেয়া খাতুনের ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি সারাজীবন একজন দ্বীনদার, পরহেযগার, ধৈর্যশীল ও আদর্শ গৃহিণী হিসেবে তার স্বামীকে দ্বীনের খেদমতে নিরবচ্ছিন্ন সমর্থন ও প্রেরণা জুগিয়ে গেছেন। ইসলামী আন্দোলনের প্রতিকূল দিনগুলোতে তার ত্যাগ ও ধৈর্য অপরিসীম।

জামায়াত আমির আরো বলেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তার এই বান্দীর ওপর রহম করুন, শান্তির ফায়সালা দান করুন, মাগফিরাত এনায়েত করুন এবং শহীদি দরজা ও জান্নাতুল ফিরদাউস নসীব করুন।

তিনি বলেন, আমি মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সন্তানদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে তার সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে জামিল আতা করুন, আমিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন