ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। রোববার (৫ এপ্রিল) প্রথম অধিবেশনের অষ্টম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
সংসদে কথা বলার সুযোগ পাননি বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি ফেসবুকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
রুমিন ফারহানা লেখেন, জুলাই অভ্যুত্থান নিয়ে দুই দিন সংসদে আলোচনা হচ্ছে। বারবার অনুরোধ সত্ত্বেও আমাকে বলার সুযোগ দেওয়া হলো না। সরকার এত ভীত কেন?
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

