মুরাদনগর ইস্যুতে জামায়াত আমির

‘খুঁটির জোর যাই হোক, কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না’

‘খুঁটির জোর যাই হোক, কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না’

‘খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না’ বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রোববার ফেসবুক পোস্টে এ কথা বলেন জামায়াত আমির।

বিজ্ঞাপন

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন—‘কুমিল্লার মুরাদনগরে একজন নারীর ওপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা। লম্পটদের যেকোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে।’

তিনি আরও লেখেন—খুঁটির জোর যাই হোক, তাকে (অভিযুক্তকে) কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। অন্যথায়, এই সমাজ আপাদমস্তক একটি জংলি সমাজে পরিণত হয়ে যাবে।’

এদিকে এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফজর আলীকে (৩৮) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তারও আগে ভিডিও ভাইরাল করা তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন