আবারও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি চরমোনাই পীরের

আবারও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের জন্য দেশের অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছেন।

একদিকে রাজনৈতিক স্থিতিশীলতা অন্যদিকে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করবে। পিআর পদ্ধতিতে দলগুলো ভোটের অনুপাতে সংসদীয় আসন পায়। ফলে কোনো দল এককভাবে ক্ষমতা দখল করতে পারে না এবং সংসদে ছোট দলগুলোর প্রতিনিধিত্ব ও নিশ্চিত হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে দরগাহ গেইটস্থ সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ

কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, মুসলমানদের অনৈক্যের কারণে বর্তমান মুসলিম বিশ্ব আজ দিশেহারা। বাংলাদেশের মুসলমান আজ একটি বিভীষিকাময় পরিস্থিতিতে বাস করছে। সমাজে রাষ্ট্রে সব জায়গায় ইসলাম ও ইসলাম প্রিয় জনগণকে কোণঠাসা করার সর্বাত্মক প্রচেষ্টা চলছে। ওলামায়ে কেরামের দায়িত্ব অনেক তা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে পালন

করে তাহলে জালিম শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। অতীতে উপমহাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে জালিমের বিরুদ্ধে ভূমিকা পালন করেছেন। আমাদের ছোটখাটো পার্থক্য যেন

বিভেদের কারণ না হয়, তাহলে মুসলিম সমাজ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলার সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়া ভার্থখলার প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দীন আহমদ।

আরো বক্তব্য রাখেন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা রুহুল আমিন, মাওলানা মুফতি মাঈনুদ্দীন খান তানভীর, মাওলানা শাহ মমশাদ আহমদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন