পররাষ্ট্র উপদেষ্টার তীব্র সমালোচনা করে যা বললেন ইসলামী আন্দোলনের নেতা

পররাষ্ট্র উপদেষ্টার তীব্র সমালোচনা করে যা বললেন ইসলামী আন্দোলনের নেতা

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কান্ট্রি অফিস থাকা উচিত না। কারণ গাজায় গণহত্যা বন্ধে মানবাধিকার কমিশনের কোন কার্যকর ভূমিকা নেই। ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর যুগের পর যুগ সীমাহীন বর্বরতা বন্ধে তাদের কোন মাথাব্যথা নেই। ইরাককে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করতে পারেনি।

তিনি বলেন, জাতিসংঘের যেই মানবাধিকার কমিশন মধ্যপ্রাচ্যকে ধ্বংস হতে দিয়েছে, তথাকথিত সেই মানবাধিকার কমিশনের অফিস দিয়ে আমরা কি করব? তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণ তাদের স্বার্থবিরোধী কোন চুক্তি করার ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারকে দেয়নি। এই চুক্তি বাতিল না হলে দেশে আবার একটি জুলাই হবে।

বিজ্ঞাপন

রোববার বিকেলে রাজধানীর ভাটারায় দলের নগর উত্তর কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত পাক্ষিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুফতি মো. মাছউদুর রহমান, মুফতি নিজামুদ্দিন, আলহাজ আলাউদ্দিন, মাসুম বিল্লাহ, মুফতি আরমান হোসাইন, মুফতি হাবিবুল্লাহ, নাজমুল হাসান।

ফজলে বারী মাসউদ আরও বলেন, বাংলাদেশে পশ্চিমাদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য এই অফিস। এর মাধ্যমে বাংলাদেশ নোংরা জিও পলিটিক্সের শিকার হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন