‘তিনবার মন্ত্রী ছিলাম, ছয়বার এমপি, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই’

‘তিনবার মন্ত্রী ছিলাম, ছয়বার এমপি, আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই’
কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম আশা করছেন, সরকারদলীয় এমপিরা তাকে ভোট দিয়ে দেশকে সঠিক পথে পরিচালনার সুযোগ করে দেবেন।

রোববার ১১ দলীয় ঐক্যের বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যানের নাম চূড়ান্ত করার পর সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আশা করছি, দেশটা যেন সঠিক পথে চলে। ১১ দলীয় ঐক্য সর্বসম্মতিক্রমে রাষ্ট্রপতি হিসেবে আমার নাম চূড়ান্ত করেছে। আমি একজন মুক্তিযোদ্ধা। তিনবার মন্ত্রী ছিলাম; ছয়বার এমপি ছিলাম। আমার বিরুদ্ধে কোনো স্ক্যান্ডাল নেই; কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই।’

বিজ্ঞাপন

কর্নেল অলি বলেন, ‘আমার চেয়ে যদি ভালো প্রার্থী কেউ দিতে পারে, আমরা আনন্দিত হব। আর যদি ভালো প্রার্থী না থাকে, আমরা আশা করব, সরকারদলীয় এমপিরা আমাদের ভোট দিয়ে দেশকে সঠিক পথে পরিচালনার সুযোগ সৃষ্টি করে দেবেন।’

বিএনপির কোনো এমপি আপনাকে ভোট দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ নিয়ে আমি এখন মন্তব্য করতে চাই না। সময় আসুক, এখনো তো অনেক দেরি আছে। আগে অ্যাপ্লিকেশন করি, তারপর কী হয় তা নিয়ে কথা হবে।’

রোববার দুপুরে বিরোধীদলীয় নেতার বাসভবনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কর্নেল অলির নাম ঘোষণা করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন