চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল হক

চলন্তিকায় নিজ বইয়ে অটোগ্রাফ দিচ্ছেন আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হককে নিয়ে অমর একুশে বইমেলার চলন্তিকা স্টলে প্রকাশ পেয়েছে ‘একজন আমিনুল হক’। বইটি প্রকাশের পরপরই পাঠকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। সাফজয়ী এই ফুটবলারের জীবনী নিয়ে বইটির লেখক রাশেদ রানা।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের একুশে বইমেলায় চলন্তিকা স্টলে বসে অটোগ্রাফসহ পাঠকদের বইটি দিতে দেখা গেছে বিএনপির এই নেতাকে। এর আগে পাঠকদের নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।

বিজ্ঞাপন

‘একজন আমিনুল হক’ বইটিতে রয়েছে আমিনুল হকের জন্ম ও শৈশব, ফুটবলের মাঠ থেকে রাজপথে তার সাহসী ভূমিকা ত্যাগ, তিতিক্ষা এবং দক্ষ সংগঠকের নানান ঘটনা।

23

চলন্তিকা স্টলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিভিন্ন জায়গা থেকে আগত পাঠক ও দলীয় নেতাকর্মীরা অধীর আগ্রহে বইটির জন্য বসে আছে এবং বইটি ক্রয় করার পাশাপাশি আমিনুল হকের অটোগ্রাফ নিচ্ছেন।

রাজধানী মোহাম্মদপুর থেকে আসা পাঠক মীর মো. কামাল হোসেন জানান, আমিনুল হকের জীবনী অনেকটা তিনি অবগত। তিনি বলেন-আমি দেখেছি কীভাবে স্বৈরাচার সরকার এই সাফজয়ী ফুটবলারকে অন্যায়ভাবে জেল-জুলুম নির্যাতনের দিকে ফেলে দিয়েছেন। আমিনুল হক ছোট থেকে এভাবে বেড়ে ওঠা বাংলাদেশের মানুষের জন্য একটি প্রেরণা। আর সেই গল্প জানার জন্য আমি বইটি ক্রয় করেছি।

আমিনুল হক জানান, পাঠকরা আমার জীবনী নিয়ে লেখা বইটিতে এত সাড়া দিবে তা কখনও কল্পনা করিনি। আমি বইটির লেখক এবং পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন