অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করীম বলেন, আপনি কোথায় ছিলেন আমরা যখন রাজপথে ছিলাম। আপনি যখন আলোতে ছিলেন আমরা তখন রক্ত ঝরাচ্ছিলাম। আপনি যখন এসির মধ্যে আরাম করছিলেন তখন আমরা ঘাম ঝরাচ্ছিলাম। বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে কিন্তু আমরা কি দেখলাম, কি দেখছি!
সোমবার বিকেলে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
‘আমরা বৈষম্য দুর করতে চাই' বলে মন্তব্য করে ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম তিনি বলেন,'জনগণের অধিকার বাস্তবায়ন করতে চাই।'
শায়েখে চরমোনাই আরো বলেন, দেখেছেন সব জায়গায় দলীয় করণ ছিল, সুপ্রিম কোর্ট, ডিসি কোর্ট, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সব দলীয় করণ ছিল। তাই পরিবর্তনের সাথে সাথে বিচার বিভাগের বিচারকরা পালিয়ে যায় পৃথিবীর কোথাও এমন নজির নেই।
তিনি বলেন, আজকে দেখেছেন একটি দল তারা আওয়ামী লীগকে নিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলছে। সিন্ডিকেট! পাঁচ বছর তুমি থাকো পাঁচ বছর আমরা থাকব, পাঁচ বছর তুমি চাঁদা তোলো, পাঁচ বছর আমি চাঁদা তুলবো। হবে না হবে না, হতে দেওয়া হবে না বলেও
মন্তব্য করেন ইসলামী আন্দোলনের এই শীর্ষ নেতা।
জেলা শাখার সভাপতি মুহিব উদ্দিন আহমদ সোহেলের সভাপতিত্বে উক্ত গণসমাবেশ পরিচালনা করেন জেলা শাখার সেক্রেটারি মো. শামছুল হুদা।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

