জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং 'জাতীয় যুবশক্তি'র আত্মপ্রকাশ অনুষ্ঠান চলছে গুলিস্তানের ২৩ শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে)।
শুক্রবার বিকেলে প্রস্তুত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়, তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন।
জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সংমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা। এতে যোগ দেওয়ার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আহত, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিদেশি অতিথি রয়েছেন।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। তাদের স্বাগত জানানোর পাশাপাশি মঞ্চ থেকে স্লোগান দেয়া হয়— 'আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা'সহ নানা স্লোগান।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

