ভারতের একমাত্র অপছন্দের দল জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান

ভারতের একমাত্র অপছন্দের দল জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান
Jamaat-Ameer

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের একমাত্র অপছন্দের দল হলো জামায়াতে ইসলামী। তারা আমাদের লাল কার্ড দেখায়। কিন্তু জামায়াত তাদের লাল কার্ডের পরোয়া করে না, কারণ তাদের ভূখণ্ডে যাওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই।

বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, সবাই ২০২৪ সালের অর্জনের কথা স্বীকার করলেও অনেকে এখনও অতীত নিয়েই পড়ে আছেন। ২৪ না হলে তারেক সাহেব প্রধানমন্ত্রী আর আমি বিরোধী দলীয় নেতা হতে পারতাম না। অতীত নিয়ে পড়ে থাকলে জাতি সামনে এগোবে কীভাবে?

তিনি আরো বলেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার। জনগণ গণভোটের প্রশ্ন বুঝতে পারে না—এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, চারটি প্রশ্ন বুঝতে না পারলে ৩১ দফা বুঝল কীভাবে?

সংখ্যাগরিষ্ঠতার জোরে অন্যায় না করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ভোট কারচুপির বিষয় একদিন সামনে আসবেই। গণভোটের রায়ের পক্ষে আন্দোলন কখনও বৃথা যাবে না। সংসদে সমাধান না হলে রাজপথে সমাধান হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন