বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।
রোববার পুলিশ হেডকোয়ার্টারে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে উভয়ের আলোচনা হয়। উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত করার উপায় নিয়েও মতবিনিময় করেন। এসময় বাংলাদেশ পুলিশ এবং বেবিচক এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

