নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তায় নেজামে ইসলাম পার্টির নিন্দা

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তায় নেজামে ইসলাম পার্টির নিন্দা

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু মতের বিরোধিতার নামে কাউকে হেনস্তা করা, অপমানজনক আচরণ করা কিংবা তার ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শুধু একজন ব্যক্তিকে অসম্মানিত করে না, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিদেশের মাটিতে একজন বাংলাদেশির সঙ্গে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। রাজনৈতিক ক্ষোভ প্রকাশের ক্ষেত্রেও শালীনতা, সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখা জরুরি। মতপ্রকাশের স্বাধীনতা মানে কাউকে অপদস্থ করার অধিকার নয়।

মহাসচিব আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দেশ ও জাতির মর্যাদা রক্ষায় দেশে-বিদেশে সকল বাংলাদেশিকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন