আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরের নতুন কমিটি গঠন

ইসলামী ঐক্যজোটের (একাংশ) ঢাকা মহানগরের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর সভাপতি ও ঐক্যজোটের মুখপাত্র মাওলানা ইলিয়াস আতহারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন।

বিজ্ঞাপন

সভায় গোপন ব্যালটের মাধ্যমে মাওলানা ইলিয়াস আতহারী সভাপতি ও মাওলানা নাজমুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে তাদের মতামতের ভিত্তিতে ২০২৫ ও ২৬ সেশনের জন্য ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ, মাওলানা নুরুল হক আরমান, মাওলানা বারাকাতুল্লাহ, মাওলানা আবু বক্কর ও সৈয়দ মুহাম্মদ হাছান। যুগ্ম সম্পাদক মাওলানা আরমান হোসাইন, মুফতি আরিফুল হক মাহমুদী ও মাহমুদুল হাসান সাদ্দাম।

প্রচার সম্পাদক মুফতি আল আমিন, অর্থ সম্পাদক ডাক্তার রবিউল ইসলাম, সংগঠনিক সম্পাদক হাফেজ আবু সুফিয়ান, সমাজ কল্যাণ সম্পাদক মুফতি আব্দুল গফুর, শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুল হক হৃদয়, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাঈম, দপ্তর সম্পাদক মাওলানা হাবিবুর রহমান। সদস্যরা হলেন-মাওলানা আব্দুল হামিদ, জহিরুল ইসলাম, মাওলানা রায়হান উদ্দিন, শামীমুজ্জামান আজাদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন