মতবিনিময় সভায় সেলিম উদ্দিন

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

স্টাফ রিপোর্টার

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও ডিএনসিসি মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজের ভুল-ত্রুটি ও অনিয়ম তুলে ধরেন, যা নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার মিডিয়া বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও মহানগরী প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার সভা সঞ্চালনা করেন।

সেলিম উদ্দিন বলেন, জুলাই আন্দোলনের পুরো সময় জামায়াতে ইসলামী শিক্ষার্থীদের পাশে ছায়ার মতো ছিল।

জুলাইয়ের শহীদ ও আহতদের তালিকা প্রণয়ন ও তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার ক্ষেত্রেও দলটি সক্রিয় ভূমিকা পালন করেছে। তিনি অভিযোগ করেন, সীমান্তে হাজার হাজার মানুষকে পুশ-ইন করার চেষ্টা চললেও এ বিষয়ে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়।

তিনি বলেন, দেশের আর্থিক খাতেও অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে ইসলামী ব্যাংক নিয়ে নানা অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে। তবে জনগণের আমানতের প্রতিষ্ঠানকে কোনোভাবেই ‘ডাকাতের হাতে’ তুলে দিতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নিরপেক্ষ ও অনুসন্ধানী দৃষ্টিভঙ্গিতে পর্যবেক্ষণ করলে জামায়াতের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বাস্তব চিত্র স্পষ্ট হবে। একই সঙ্গে নগরজীবনের সমস্যা ও অসংগতিগুলো গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হলে সেগুলোর সমাধানে জামায়াত ঢাকা মহানগর উত্তর সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমেদি।

রেজাউল করিম বলেন, আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মোহাম্মদ সেলিম উদ্দিন ব্যাপক জনসমর্থন পাবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম নেতৃত্ব প্রদান করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...