সকল পজেটিভ (ইতিবাচক) সিদ্ধান্তকে জামায়াত ইসলামী সমর্থন জানাবে এটা ঘোষণা করেছি জানিয়ে দলের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা বলেছি এই সংস্কার কমিশন তাদের চূড়ান্ত সিদ্ধান্তের পরে যত দ্রুত সম্ভব যাতে নির্বাচন হয়।
শনিবার সাড়ে ৭টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমীর সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আজকে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে বিভিন্ন দলের সাথে আলাদা ভাবে আলোচনা করবেন সে বিষয়ে কথা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি।
তিনি বলেন, আজকে বিস্তারিত কোন আলোচনা হয়নি। তারা আমাদেরকে বই দিবেন সেই বই পর্যালোচনা করে জামায়াত ইসলামি এবং সরকারের যে টিম রয়েছে তাদের সঙ্গে আলাদা বৈঠক হবে। সেখানে আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো।
তাহের বলেন, আমরা বলেছি যে সংস্কারটা প্রয়োজন তাতে আমরা ঐক্যমত হই এবং যথাসময়ে নির্বাচন দিতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

