ঢাবিতে ছাত্রদলের হল কমিটি, বাতিলের আল্টিমেটাম দিলেন উমামা

ঢাবিতে ছাত্রদলের হল কমিটি, বাতিলের আল্টিমেটাম দিলেন উমামা

ঢাবিতে ছাত্রদলের হল কমিটি বাতিলের আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা।

শুক্রবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আল্টিমেটাম দেন।

বিজ্ঞাপন

মুখপাত্র উমামা ফাতেমা কয়েকটি ছবি শেয়ার করে বলেন, ১৭ জুলাই, ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর প্রতিবাদে হলের প্রশাসনিক ভবনের সামনে আমিসহ কয়েকজন শিক্ষার্থী প্রতিবাদমূলক অবস্থান কর্মসূচি পালন করি।

Umama 1

গতবছর ১৬ জুলাই আবু সাঈদ শহীদ হওয়ার মাধ্যমে ছাত্ররা ক্যাম্পাস ছাত্রলীগমুক্ত করার সাহস পায়। কিন্তু বছর না ঘুরতেই গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটির চর্চা শুরু হয়েছে। যা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের সাথে বেঈমানি।

আজকে রাতের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন