জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিক, সদস্য সচিব ডা. জাহিদ

জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিক, সদস্য সচিব ডা. জাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং 'জাতীয় যুবশক্তি'র আত্মপ্রকাশ করেছে। এ সংগঠনের আহ্বায়ক হয়েছেন তারিকুল ইসলাম, সদস্য সচিব হয়েছেন ডা. জাহিদুল ইসলাম ও মুখ্য সংগঠক হয়েছেন ফরহাদ সোহেল।

শুক্রবার বিকাল সাড়ে চারটার পর গুলিস্তানের ২৩ শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে) সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে কমিটির শীর্ষ তিন পদের নাম ঘোষণা করেন এনসিপির মূখ্যসমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন ডা. জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর যুবশক্তির প্রস্তুত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়, তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন।

জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। এতে যোগ দেওয়ার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের।

এর আগে দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে অনুষ্ঠানস্থলে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় তাদের স্বাগত জানানোর পাশাপাশি মঞ্চ থেকে স্লোগান দেওয়া হয় -চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার', 'আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা'সহ নানা স্লোগান।

এমএস

গুলিস্তানের ২৩ শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে (সাবেক বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে) সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে কমিটির শীর্ষ তিন পদের নাম ঘোষণা করেন এনসিপির মূখ্যসমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পরে আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন ডা. জাহিদুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন