তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে দেশের প্রতিটি স্কুল-কলেজ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার সকালে মিরপুর সিটি ক্লাব মাঠে হীড ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথম অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার যে রূপরেখা দিয়েছেন,সেই রূপরেখার ভেতরে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন।

আমিনুল হক বলেন, খেলাধুলার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যাতে আমাদের সন্তানরা সুস্থভাবে গড়ে উঠে।সুস্থ চিন্তা মানসিকতা নিয়ে গড়ে উঠে।আমাদের সন্তানরা যাতে ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন