আলোকিত দৃষ্টি, মানবিক বন্ধন-চোখের আলো ফিরিয়ে দিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে মাসব্যাপী ফ্রি চক্ষু সেবার উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় মহিদপুরের মৌলিভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে মাঠে এ চক্ষু সেবার উদ্বোধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। ভার্চুয়ালি বক্তব্য ট্রাস্টের চেয়ারম্যান শিক্ষানুরাগী ও সমাজসেবী ফাহিম আল চৌধুরী।
প্রধান অতিথি ডা. ডোনার তার বক্তব্যে বলেন, ২৬ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। দেশের যেখানে দুর্ভোগ, সমস্যা সেখানে ফাউন্ডেশন। ২৬ বছর ধরে আমরা কাজ করছি। আগামীতে কলেজ পর্যায়ে বৃত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে। সিলেটসহ সারাদেশে ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, চিকিৎসা, বৃত্তি ও দুযোগে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করা হচ্ছে।
ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ড্যাব মহাসচিব ডাক্তার জহিরুল ইসলাম শাকিল, আরব আমিরাত বিএনপির সভাপতি জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডা. পারভেজ, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, অধ্যাপক ডা. ইকবাল, অধ্যাপক ডা. জসিম উদ্দিন, কানাইঘাট বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন শাহীন,ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সমন্বয়ক শামীম আহমদ চৌধুরী, ডা. শাকিলুর রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট জেলা, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে এই চক্ষু সেবা আগামি ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সেবা প্রদানের পর পরবর্তীতে আবার একই সময়ের মধ্যে রোগীদের ফলোআপ গ্রহণ করা হবে। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে দেড় হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। আগামী শনিবার উপজেলার বাবুবাজারের জোবেদ আলী উচ্চ বিদ্যালয়, বুধবার বীরদল উচ্চ বিদ্যালয়, ২৩ আগস্ট হাফিজ মজুমদার বিদ্যা নিকেতন, ৩০ আগস্ট কানাইঘাটের শাহজালাল ছাত্তারিয়া মাদ্রাসা, ৬ সেপ্টেম্বর মুলাগুল উচ্চ বিদ্যালয়, ৮ সেপ্টেম্বর চতুল হারাতৈল মহিলা মাদ্রাসা ও ১৩ সেপ্টেম্বর জকিকগঞ্জের ঈদগাহ বাজার উচ্চ বিদ্যায়ে ফ্রি চক্ষুসেবা অনুষ্ঠিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

