সরকারের ৬ মাসের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

সরকারের ৬ মাসের কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য রাখবেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা গেছে, পরিবর্তিত ভেন্যুতে আয়োজিত এই সংবাদ সম্মেলন রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে দেশের চলমান রাজনৈতিক ও সমসাময়িক প্রেক্ষাপটে বিএনপি সরকারের বিগত ছয় মাসের কার্যক্রমের ওপর জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক মূল্যায়ন তুলে ধরা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন