জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম পাটোয়ারী

জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম পাটোয়ারী

জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন মহাসচিব করা হয়েছে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে।

বিজ্ঞাপন

সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ নিয়োগ দেন। চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী ও দলটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গঠনতন্ত্রের ক্ষমতাবলে মুজিবুল হক চুন্নুকে জাতীয় পার্টির মহাসচিব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় মহাসচিব করা হয়েছে শামীম হায়দার পাটোয়ারীকে। এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০ (ক) ধারা অনুযায়ী, কোনো ধরনের শোকজ কিংবা কারণ দর্শানোর নোটিশ ছাড়াই দলের চেয়ারম্যান যে কাউকে বহিষ্কার করতে পারেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন