ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা বিএনপির শরিকদলগুলোর সঙ্গে বৈঠক করবে বিএনপি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক বিভিন্ন দল ও জোটের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি সূত্র জানায়, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোট, গণঅধিকার পরিষদ ও গণফোরামসহ যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক শক্তিগুলোর শীর্ষ নেতৃবৃন্দ বৈঠকে যোগ দেবেন।
বৈঠকে আসন্ন নির্বাচনে শরিকদের মাঝে আসন বন্টন চলমান রাজনৈতিক পরিস্থিতি, গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

