সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির মেডিক্যাল বিভাগের আমির ডা. এস এম খালেদুজ্জামান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে কটাক্ষ করে একটি স্ট্যাটাস দিয়েছেন।
বুধবার বিকেলে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘নুরুল হক নুরের উচিত বিগত সময়ের বিকাশপ্রথায় ফিরে যাওয়া।’
বিজ্ঞাপন
তিনি আরো লেখেন, ‘প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ে, যেখানে কোটি কোটি প্রবাসীর ভাগ্য এবং দেশের অর্থনীতির চাকা নির্ভর করে, সেখানে এমন অনভিজ্ঞ একজন প্রতিমন্ত্রী হওয়া প্রবাসীদের ভাগ্যের নির্মম পরিহাস।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


