জনগণ আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না: স্বপন

স্টাফ রিপোর্টার

জনগণ আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না: স্বপন

জাতীয় সমাজতান্ত্রিক দল– জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকেও কবর দিয়েছে। দেশের জনগণ আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না।

সোমবার বিকেল ৪টায় দাগনভূঁক্রা উপজেলার ১নং সিন্দুরপুর ইউনিয়নের অলাতলি বাজারে স্থানীয় জেএসডি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে বেশ কয়েকটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। যা বর্তমান সরকারের ভাবমূর্তিকে প্রশ্নের মধ্যে ফেলেছে। এসমস্ত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না করলে পুরোনো ফ্যাসিস্ট সংস্কৃতিই আবার ফিরে এসেছে বলে জনমনে ধারণা তৈরি হবে।

তিনি বলেন, সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানে আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা নিশ্চিত না করায় তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অথচ বর্তমান সরকারের সবার আগে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার কথা ছিল। আমরা মনে করি সুচিকিৎসা নিশ্চিত না করা জুলাই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। তিনি বলেন, দেশ পরিচালনায় রাজনৈতিক দলের সাথে সকল শ্রেণিপেশার এবং সমাজ শক্তি সমূহের অধিকার ক্ষমতা এবং কর্তৃত্বের লক্ষে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

সিন্দুরপুর ইউনিয়ন জেএসডি সভাপতি গোলাম সরোয়ার মিঠুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- জেলা সভাপতি বাবু হীরা লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্ছু, উপজেলা সাধারণ সম্পাদক এম এইচ জাহাঙ্গীর, তাজ উদ্দিন আজাদ, শাহাদাত হোসেন সবুজ, এ কে এম জুয়েল, সিন্ধুরপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আবদুল জলিল, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:
এলাকার খবর
Loading...