নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঙ্গে বাকবিতণ্ডা ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৫ মার্চ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়। উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও সহ-সভাপতি জহির রায়হান আহমেদের সমন্বয়ে ২ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো। সুষ্ঠু তদন্ত পূর্বক আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো।

এতে আরো বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন