রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জামায়াতের

স্টাফ রিপোর্টার

রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জামায়াতের

বিশ্ব ইজতেমাকে সামনে রেখে রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৩১ জানুয়ারি শুক্রবার থেকে তুরাগ নদীর তীরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইজতেমায় সারাদেশ থেকে বিপুল সংখ্যক মুসলমান অংশগ্রহণ করে থাকেন।

বিজ্ঞাপন

২৮ জানুয়ারি থেকে রেল কর্মচারীদের ধর্মঘটের কারণে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আন্দোলনকারী সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার স্বার্থে ধর্মঘট প্রত্যাহার করুন এবং ন্যায়সঙ্গত দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে সমাধান করুন।

ধর্মঘট আহ্বানকারী সংশ্লিষ্ট সকলেই ধর্মীয় ও মানবিক এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন