উত্তরায় গণসংযোগে আনোয়ার হোসেন

বিজয়ী হলে অস্বাস্থ্যকর ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান করবো

বিজয়ী হলে অস্বাস্থ্যকর ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান করবো

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিজয়ী হলে অস্বাস্থ্যকর ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান, পানি ও বিদ্যুৎ সংকট নিরসন, সড়ক ও জনপথ সংস্কার এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে যুগোপযোগী পদক্ষেপ নেব বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন।

শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১৮ আসনে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আনোয়ার হোসেন বলেন, ঢাকা-১৮ আসনবাসীর দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধান করাই হবে আমার প্রধান কর্তব্য। আমি নির্বাচিত হলে আধুনিক ও উন্নত ঢাকা-১৮ গড়ে তুলতে কাজ করবো। অস্বাস্থ্যকর ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান, পানি ও বিদ্যুৎ সংকট নিরসন, সড়ক ও জনপথ সংস্কার, এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে যুগোপযোগী পদক্ষেপ নেব।

তিনি জানান, তরুণ সমাজের জন্য কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। যাতে বিদেশমুখী হওয়ার পরিবর্তে তাদের মেধা দেশেই বিনিয়োগ করে দেশ ও জাতির উন্নয়ন করতে পারে। আমাদের নিজেদের অবস্থান শক্ত করতে পারে। পাশাপাশি নারী সমাজের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। আমি বিশ্বাস করি, জনগণের ভোটে জয়ী হলে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে আমৃত্যু একজন সেবকের ভূমিকায় থাকবো।

গণসংযোগ ও পথসভায় আরো উপস্থিত ছিলেন আলাউদ্দিন সাবেরী, আলহাজ্ব মো. গোলাম আজম, আব্দুর রহমান, মাওলানা জিয়াউর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন