জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান বলেছেন, বাংলাদেশের মাটি আওয়ামী লীগের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের জনগণ। পলাতক আওয়ামী লীগের আর দেশের মাটিতে রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ কখনও দেশের মানুষের জন্য রাজনীতি করে নেই। তারা রাজনীতি করেছে তাদের প্রভু ভারতের জন্য। বাংলাদেশ ভুলে আওয়ামী লীগের উচিত ভারতে রাজনীতি করা।
শনিবার ঢাকা মহানগর উত্তরের মহাখালী আমতলী, কাচা বাজার, ব্যাসট্যান্ড এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভায় এসব কথা বলেন জাগপার নেতারা।
তারা বলেন, আওয়ামী লীগ ভারতের পরিকল্পনায় গর্ত থেকে অনলাইনে সংবদ্ধ হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচারের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। সাধারণ আন্দোলনের মাঝে ঢুকে বিশৃঙ্খলা করছে। তারা ভুলে গেছে বাংলাদেশের মানুষ এখনও দুই বিষয়ে একতাবদ্ধ। আওয়ামী লীগের রাজনীতি এবং ভারতের আধিপত্যবাদকে কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না।
পথসভায় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, ক্রীড়া সম্পাদক জনি নন্দী, ঢাকা মহানগর জাগপা নেতা ওয়াদুদ উল্লাহ, আল আমিন ও বোরহান উদ্দিন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


