ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দিবাগত রাতে সাম্য নিহত হওয়ার পর মির্জা ফখরুল নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ হত্যার বিচার চান।
মির্জা ফখরুল লিখেছেন, সে আর সোজা হয়ে দাঁড়াবে না, আর কোনো কনসার্টে যাবে না, গানের তালে নাচবে না, স্বপ্ন দেখবে না আর নিজের ভবিষ্যৎ নিয়ে। এটা শুধু একজন মানুষের হত্যা ছিল না, এটা ছিল হাজারো স্বপ্নের মৃত্যু। আমরা আমাদের ছেলে সাম্যের জন্য বিচার চাই।
তিনি অন্তর্বর্তী সরকারকে জবাব দিতে হবে উল্লেখ্য করে লেখেন, আমাদের সন্তানের হত্যার বিচার চাই।
সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় গত মঙ্গলবার রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হন সাম্য (২৫)। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

