ইউনূস-মোদির বৈঠক ইতিবাচক দেখছে এনসিপি

ইউনূস-মোদির বৈঠক ইতিবাচক দেখছে এনসিপি

থাইল্যান্ডে ড. ইউনুস ও মোদির বৈঠককে প্রাথমিকভাবে ইতিবাচক দেখছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। শুক্রবার রাতে এ কথা জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এনসিপি নেতা আদীব বলেন, থাইল্যান্ডে ড. ইউনূস ও মোদির বৈঠককে আমরা প্রাথমিকভাবে ইতিবাচক হিসেবেই দেখছি। সরকারের পক্ষ থেকে উত্থাপিত শেখ হাসিনাকে ফেরত চাওয়া, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ বিষয়ে কথা বলেছে- সেগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতের পক্ষ থেকে উত্থাপিত বিষয়ে একপাক্ষিক আচরণ প্রকাশ পেয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন নিয়ে বারবার উল্লেখ করে বাংলাদেশ নিয়ে তাদের পুরোনো মাথাব্যথা দেখাচ্ছে। অথচ একই সঙ্গে তারা গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে।

তিনি আরও বলেন, খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে ভারতের কথা বলা বেমানান। ভারতকে অবশ্যই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন