জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

জামায়াত নেতা নজরুল ইসলামের ইন্তেকাল, গোলাম পরওয়ারের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনার ডুমুরিয়া উপজেলার সাবেক আমির, ঢাকা মহানগরীর লালবাগ ও কোতোয়ালি থানার দায়িত্বশীল এবং টিপনা আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা নজরুল ইসলাম শামীম (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

গত বৃহস্পতিবার রাত ১২টার পর বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তার স্ত্রী, ৬ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে। সর্বশেষ তিনি জামায়াতের খুলনা জেলা ইউনিটের রুকন ছিলেন।

বিজ্ঞাপন

শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাকে খুলনার ডুমুরিয়ার সবুজবাগে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাওলানা নজরুল ইসলাম শামীমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো শোকবাণীতে তিনি বলেন, মাওলানা নজরুল ইসলাম শামীম (রাহিমাহুল্লাহ) ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনসহ পরবর্তী সময়ে ঢাকা মহানগরীর লালবাগ (১৯৮২-১৯৮৫) ও কোতোয়ালি থানা (১৯৮৬-১৯৮৭) এবং খুলনার ডুমুরিয়া থানায় (১৯৯২-২০১১) দায়িত্বশীল হিসেবে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করেছেন। খুলনার ডুমুরিয়ায় ইসলামী আন্দোলনের কাজ প্রতিষ্ঠার পেছনে তার অবদান অনস্বীকার্য। তার ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম এবং আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

শোকবাণীতে গোলাম পরওয়ার আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন