আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা দক্ষিণ অঞ্চলের প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী বাংলাদেশ। সোমবার জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে সভাপতি মিয়া গোলাম পরওয়ার ও সেক্রেটারি মুহাম্মদ ইজ্জত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ নির্বাচনে যারা জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন: মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনে এ কে এম ফকরুদ্দীন রাজী,মুন্সিগঞ্জ-২ (লৌহজং,টংগিবাড়ী) আসনে এ বি এম ফজলুল করিম, মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ,গজারিয়া) আসনে ডা. মুহাম্মদ সুজন শরিফ, ঢাকা -১ (দোহার,নবাবগঞ্জ) আসনে ব্যারিস্টার নজরুল ইসলাম, এ বি এম কামাল,ঢাকা-২ (কেরাণীগঞ্জ উপজেলা আংশিক, সাভার উপজেলা আংশিক, কামরাংগী চর থানা আসনে ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, ঢাকা -৩ (কেরাণীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন) আসনে মো: শাহীনুর ইসলাম,ঢাকা -১৯ (সাভার উপজেলা আংশিক) আসনে এ এস এম হাসান মাহবুব,ঢাকা -২০ (ধামরাই) আসনে মাওলানা আবদুর রউফ, নরসিংদী -২ (পলাশ,নরসিংদী সদর আংশিক) আসনে আমজাদ হোসেন, নরসিংদী -৩ (শিবপুর) আসনে মোস্তাফিজুর রহমান, নরসিংদী -৪ (মনোহরদী,বেলাব) আসনে জাহাংগীর আলম,নরসিংদী -৫ (রায়পুরা) আসনে মাওলানা জাহাংগীর আলম,নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনে আনোয়ার হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনে অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা,নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) আসনে অধ্যক্ষ ইকবাল হোসাইন,নারায়ণগঞ্জ -৪ (নারায়ণগঞ্জ সদর আংশিক সিটি ওয়ার্ড ১-১০) আসনে মাওলানা আবদুল জব্বার, নারায়ণগঞ্জ-৫ (বন্দর উপজেলা, নারায়ণগঞ্জ সদর আংশিক সিটি ওয়ার্ড ১১-২৭) আসনে মাওলানা মাঈনুদ্দিন ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

