সংস্কারের নামে নির্বাচন পেছানো যাবে না: নীরব

সংস্কারের নামে নির্বাচন পেছানো যাবে না: নীরব

সংস্কারের নামে জাতির বহুল প্রত্যাশিত নির্বাচন পেছানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ঢাকা নগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

বিজ্ঞাপন

শুক্রবার রাজধানীর ফার্মগেট এলাকায় লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ক্ষমতা ভোগ করার জন্য নির্বাচনকে পিছানোর পাঁয়তারা করছে এলটি দল। ১৫ দিনে দেশ স্বাধীন হয় না। বিগত ১৬ বছরের আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে।

বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করেন তিনি।

ঢাকা ১২ আসনের শেরেবাংলা তেজগাঁও,তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল এলাকার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে লিফলেট বিতরণের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি'র অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ কর্মসূচিটি তেজগাঁও কলেজ থেকে ফার্মগেট গিয়ে শেষ হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন