ডেমোক্রেটিক লীগের অভিযোগ

নির্বাচন পদ্ধতি নিয়ে কিছু দল জাতিকে বিভ্রান্ত করছে

নির্বাচন পদ্ধতি নিয়ে কিছু দল জাতিকে বিভ্রান্ত করছে

আগামী নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিয়ে কিছু রাজনৈতিক দল জাতিকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক ডেমোক্রেটিক লীগের (ডিএল) নেতারা।

রোববার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিএলের ঢাকা মহানগর কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তারা।

বিজ্ঞাপন

দলের নিবন্ধন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের করণীয় বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নেতারা দেশ ও জনগণের স্বার্থে সবাইকে এক জায়গায় আসার আহ্বান জানিয়ে বলেন, দেশকে ভালোবাসলে একটা জায়গায় আসেন। যে জায়গায় গেলে পরে দেশ ও দেশের মানুষের উন্নতি হবে। আগামীতে একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য সবাই মিলে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মাহবুব আলম বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে ৩১দফা কর্মসূচি ঘোষণা করেছেন। একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য যা যা থাকা প্রয়োজন, তার সবই ৩১দফার মধ্যে রয়েছে। দেশে সুশাসন কায়েমের জন্য এই ৩১দফা বাস্তবায়নের বিকল্প নেই। সুতরাং এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ৩১দফাকে মানুষের কাছে ব্যাপকভাবে তুলে ধরতে হবে।

ডিএল এর সহ-সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসের সঞ্চালনায় এতে দলের সহ-সভাপতি সৈয়দ মাজহারুল হক মিঠু, মীর সালাহ উদ্দিন তরুণ, রেজাউল করিম, সুজন চক্রবর্তী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিতেন্দ্র বর্মন, এনপিপির যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন, গণতান্ত্রিক ঐক্যের সভাপতি রফিকুল ইসলাম আসাদ প্রমুখ বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন