ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে তারেক রহমানের পোস্ট

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে তারেক রহমানের পোস্ট

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নিজের ভেরিফায়েড পেজে বুধবার সন্ধ্যায় পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পোস্টে সামরিক হামলার নিন্দা জানিয়ে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, যেহেতু আশেপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।

বিজ্ঞাপন

অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার উপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বোত্তম স্বার্থে কাজ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন