কাউন্সিলসহ বিভিন্ন ইস্যুতে নেতৃত্বপর্যায়ে কলহের মধ্যে গত সোমবার ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।
মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর বুধবার বনানী কার্যালয়ে শামীম হায়দার পাটোয়ারীকে সংবর্ধনা দেয় দলের তৃণমূল নেতাকর্মীরা।
এ সময় শামীম হায়দার পাটোয়ারী বলেন, তাদের দলের তৃণমূল নেতাকর্মীরা দলের চেয়ারম্যান জিএম কাদেরের সাথেই আছেন। বিগত দিনেও কিছু সিনিয়র নেতা ও প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টির সাথে বেঈমানী করেছিল। এ কারণেই, জাতীয় পার্টি সাতবার ভেঙেছে। কিন্তু তৃণমূল নেতাকর্মীরা সব সময় জাতীয় পার্টির সাথেই ছিল। তারা কখনোই জাতীয় পাটির মূল স্রোতের বাইরে যায়নি।
প্রসঙ্গত, সম্প্রতি দলের কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দল থেকে অব্যাহতি দিয়ে পাটোয়ারীকে মহাসচিব নিযুক্ত করেন জিএম কাদের। ওই তিন নেতা মঙ্গলবার সংবাদ সম্মেলন করে কাদেরের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন, মহাসচিব পদে চুন্নুই বহাল আছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

