৩০০ আসনে প্রার্থী দিতে তৎপরতা শুরু করেছে গণঅধিকার

স্টাফ রিপোর্টার

৩০০ আসনে প্রার্থী দিতে তৎপরতা শুরু করেছে গণঅধিকার

গণঅধিকার পরিষদ (জিওপি) পরিষদ ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে নেতাকর্মীদের মধ্য হতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীদের আগামী ১৫তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও যেই সংসদীয় আসনে প্রার্থীতা করতে আগ্রহী সেটি উল্লেখপূর্বক আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

সোমবার একে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্রে আরো জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ (জিওপি) দলটি এককভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে দলটি একমত হয়েছে।

আবেদনসমূহ মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে পর্যায়ক্রমে দলের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে।

প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের নাগরিকদের মধ্য হতে যে সকল ব্যক্তি গণঅধিকার পরিষদ (জিওপি) নামক দলটির মূলনীতিসমূহ ধারণ করেন এবং দলটির রাজনৈতিক ভাবাদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মকাণ্ডকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য কল্যাণকর হিসেবে বিবেচনা করেন সে সকল নাগরিকগণও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ (জিওপি) নামক দলের মনোনয়ন চেয়ে আবেদন করার উপযুক্ত হবেন মর্মে দলীয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন