বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিলে সরকারের ভাবমূর্তি রক্ষা পাবে: নূর

বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিলে সরকারের ভাবমূর্তি রক্ষা পাবে: নূর

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর বলেছেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি যে সকল উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে বিশেষ করে ছাত্র আন্দোলনের থেকে যে সকল উপদেষ্টারা সরকারে রয়েছেন তারা যদি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দিলে সরকারের ভাবমূর্তি রক্ষা পাবে।

বিজ্ঞাপন

একটা মহল সামরিক বাহিনীসহ প্রশাসনকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা উপদেশটাকে বলেছি আপনি সামরিক বাহিনীরসহ প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করবেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে একটা দূরত্ব তৈরি হয়েছে সে বিষয়ে তিনি কিছুটা হতাশা ব্যক্ত করেছেন এবং বলেছেন, আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ঘন ঘন হবে।

করিডরের বিষয়ে আমরা সরকারকে বর্তমানে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছি। নির্বাচনের রোডম্যাপের বিষয়ে সরকার যেটা বলেছে ডিসেম্বর থেকে জুন সেটা অস্পষ্ট বিষয়। সময়ের মধ্যে রোজা আসবে ঈদ আসবে ইজতেমা আসবে। তাই আমরা বলেছি আপনি একটি সুনির্দিষ্ট মাসের কথা বলেন যেই মাসে নির্বাচন হবে। আমরা রাজনৈতিক যে দলগুলো আছি তারা সকল বিষয়ে সরকারকে সহযোগিতা করব।

উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টা সরাসরি কোনো কথা বলেননি। এটা বলার সুযোগও নেই। তবে তিনি এটা স্বীকার করেছেন, সে সময় অনেক নতুন উপদেষ্টা ছিলেন যাদের এখন পারফরমেন্সের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হচ্ছে।

আমরা সরকারকে বলেছি নয় মাস আগে যখন এ সরকার ঘটিত হয়েছিল তখন আমরা যেভাবে সমর্থন দিয়েছিলাম সেই সমর্থন এখন আর নেই। তাই আমরা তাকে বলেছি যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব হবে যত দ্রুত এসব সংকট কেটে যাবে আর এখন নতুন কোন বিষয় নিয়ে আলোচনা সুযোগ নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন