মির্জা ফখরুলের সঙ্গে নেজামে পার্টির বৈঠক

মির্জা ফখরুলের সঙ্গে নেজামে পার্টির বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

রোববার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

বিজ্ঞাপন

তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বৈঠকে করে।

প্রতিনিধি দলে ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শাহ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ নেতা এহসানুল হক ও হাসান ইবনে আলী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন