এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু

এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু

জুলাইয়ের প্রথম প্রহরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার বাংলামটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।

পদযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের স্মারক। এই এক বছরে অনেক অর্জনের পাশাপাশি কিছু অপূর্ণতা ও চ্যালেঞ্জও সামনে এসেছে। একটি ন্যায্য ও সমানাধিকারভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে হলে ইতিহাসকে স্মরণ এবং জনগণকে সঙ্গে নিয়ে পথ চলার বিকল্প নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাই আমাদের কাছে সেই আত্মপরিচয়ের মাস। আর এই পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে- গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়কে সামনে রেখে জনগণের সঙ্গে সংলাপে যাওয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন