গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানিয়ে বলেন, ‘গত রাত ১২টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা থানার গুদারাঘাট এলাকায় গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধনকে দুর্বৃত্তরা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘যে কোনো হত্যাকা- অত্যন্ত নিন্দনীয়। দেশের নাগরিকদের জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব। আমরা আশা করি সরকার জনগণের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।’
নিহত কামরুল আহসান সাধনের হত্যার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

