ঢাকায় গত ২৮ জুন মহাসমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে শান্তনা ও সমবেদনা জানাতে যান ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
মঙ্গলবার দুপুরে নাটোরের গুরুদাসপুরের মরহুম মোস্তফা কামালের শোকাহত পরিবারকে দেখতে যান তিনি।
এসময় তিনি মরহুমের কবর জিয়ারত করেন। পরে আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের শান্তনা, আর্থিক হাদিয়া প্রদান এবং দলের পক্ষ থেকে মরহুমের পরিবারের দায়িত্ব গ্রহণ করার ব্যাপারে তাদের অবহিত করে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। তিনি বলেন, ইসলাম ও মানবতার পক্ষে কাজ করতে গিয়ে তার এই মৃত্যুতে আল্লাহ তায়ালা শাহাদাতের মর্যাদা দান করবেন বলে আমরা বিশ্বাস করি। আমরা দোয়া করি আল্লাহ জান্নাতে তার মর্যাদা আরো উন্নত করে দিন।
এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতি কামাল উদ্দিন সিরাজী, নাটোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আলী সহ নেতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

